আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) মুড়াপাড়া ইউনিয়নে মঙ্গলখালী এলাকায় ২ নং ওয়ার্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজ রহমান ভূঁইয়া দিপুর।
উঠান বৈঠকে বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। জনগণের অধিকার পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নের স্বার্থে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কোনো বিকল্প নেই। বৈঠকে উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনী লক্ষ্যকে সামনে রেখে এই প্রচারণামূলক সভাটি পরিচালিত হয়েছে। অনুষ্ঠান শেষ পর্যায়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির সমৃদ্ধি এবং নির্বাচনে ধানের শীষের বিজয় কামনা করা হয়।